এ্যাম্বুলেন্স দিয়ে ডাকাতি কালে: অস্ত্রসহ আটক ৬!
জয়পুরহাটের পাকার মাথা এলাকা থেকে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার ( ১৬ জুলাই) গভীর রাতে সদর উপজেলার পাকার মাথা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও এ্যাম্বুলেন্সসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আবির হোসেন, রনি আকরাম খুশিব নয়ন, হাবিবিুর রহমান ,বাশার ও আতোয়ার হোসেন। আটকৃতদের সবার বাড়ী জয়পুরহাটের বিভিন্ন উপজেলাতে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনর্চাজ আলোমগীর জাহান জানান, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে জানতে পারি যে, পাকার মাথা এলাকা থেকে একদল ডাকাত ডাকাতি করার চেষ্টা করছে, এমন সংবাদ পেয়ে পুলিশির একটি ফোর্স তাদেরকে ওই এলাকা থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় কিছু অস্ত্র ও তাদের ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের নামে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
মিলন রায়হান/বার্তা বাজার/টি