করোনায় ১৪ জেলায় ১১৭ জনের মৃত্যু

মহামারি করোনায় নাজেহাল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর ৯ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে দুইজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ছিলেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ছিলেন। করোনায় ময়মনসিংহে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে ৮ জন করোনায় আক্রান্ত ছিলেন।

চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬’শ জন। খুলনায় করোনা আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১০ জন।

সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনায় ৮ জন মারা গেছেন। কুষ্টিয়ায় ১১ জনের মধ্যে সাতজন করোনা আক্রান্ত ছিলেন।

এছাড়া, ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। আর টাঙ্গাইলে ৬ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর