ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩ কি.মি. এলাকাজুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এতে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার(১৬ জুলাই) রাত থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এমন চিত্র দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পেরে শুক্রবার রাত দুইটা থেকে সকাল ৬টা পর্যন্ত দফায়-দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এদিকে যানজটের কারনে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা।

যানবাহনের চাপ, যানবাহনের ধীরগতি ও থেমে থেমে যানজটের কথা স্বীকার করে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর