কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর মধুসিটি সংলঘ্ন এলাকায় অবৈধ গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক এই হাট চলছে অভিযোগ করেন এলাকাবাসী ও ইজারাদার।
প্রত্যেক বছর প্রশাসনের অনুমতিতে মোহাম্মদপুরের বসিলায় কুরবানীর গরুর হাট বসে। এ বছরও সেখানে হাট বসেছে কিন্তু সেই গরুগুলো জোরপূর্বক পথ থেকে অবৈধ এই হাটে নামিয়ে নিচ্ছেন। এছাড়াও কেরানীগঞ্জের আঁটিবাজার হাটের গরুও তারা নামিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইজারাদার মোঃ সোহাগ বলেন,আলতাফ হোসেন বিপ্লব, শফিল আজম খান ও গাল কাটা সিদ্দিক জোরপূর্বক এই গরুর হাট বসিয়েছেন।
তিনি বলেন,আমি আঁটি বাজার,কাঁচা বাজার,আঁটি কুরবানীর গরুর হাট বসানোর জন্য প্রশাসনের অনুমতিক্রমে ইজারা নিয়েছে। কতিপয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রশাসনের অনুমতি ছাড়াই এখানে হাট বসিয়েছেন। চলতি পথে বেপারীদের জোরপূর্বক গরু নামাতে বাধ্য করছে তারা।
অবৈধ এই পশুর হাট বন্ধ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। তারা আশ্বাস দিয়েছেন দ্রুত পদক্ষেপ নেবেন জানান সোহাগ।
এ বিষয়ে শফিউল আলম বারকুর বক্তব্য নিতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক অনুমতি ছাড়া হাট বসানোর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, গত বছর এই স্থানে হাট বসানোর জন্যে প্রশাসনের অনুমতি থাকলেও এ বছর অনুমতি দেওয়া হয়নি।
বার্তা বাজার/এস.আর