পাগলা মহিষের তান্ডবে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের বোয়ালখালীতে কোরবানীর পশুর হাটে মহিষের গুঁতোয় কামরুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ( ১৬ জুলাই) বিকালে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম শ্রীপুর গ্রামের মোর্শেদুল আলমের ছেলে।তিনি খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন,মুন্সীর হাটে ট্রাক থেকে মহিষ নামানোর সময় অসাবধানতা বশত একটি মহিষ রশি ছিঁড়ে দৌঁড়াতে থাকে। সেসময় মহিষটি ওই ছেলেটিকে আঘাত করে। এতে ছেলেটি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর