সেজান জুস কারখানায় শ্রমিক গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় শ্রমিক গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত। বাংলাদেশ গামেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রুপন দাশের সভাপতিত্বে শুক্রবার ( ১৬ জুলাই) বিকালে নগরীর অক্সিজেন-হাটহাজারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম,সিনিয়র সহ সভাপতি নুর ইয়াছিন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবছার,বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন কারখানা ও গার্মেন্টসের কর্মীরা।
মানববন্ধনে বক্তারা সেজান জুস কারখানায় আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা ও নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবী করেন।
বার্তা বাজার/টি