লক্ষ্মীপুরে দেড় হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরে বাঙ্গাখায় বিদ্যুৎ মন্ত্রনালয়ের সচিব হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ও সচিবের ভাগিনা মিজানুর রহমান ভূঁইয়ার তত্বাবধায়নে ১৫শ অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী (খাদ্য)বিতর করা হয়েছে। শুক্রবার ( ১৬ জুলাই) দুপুরে সদর উপজেলা বাঙ্গাখাঁ ইউনিয়নের আয়েশা নুরানী মাদরাসা মাঠে এসব ঈদ সামগ্রী বিতরন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ। এর আগে শীতকালীন সময়ে ওই এলাকায় প্রায় ৫ হাজার পরিবারকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বাঙ্গাখা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া। তার এমন কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয়রা।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/টি