নরমাল ডেলিভারি: একসঙ্গে তিন নবজাতকের জন্ম!

ভোলার বোরহানউদ্দিন উপজেলার জান্নাত বেগম (২০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার( ১৬ জুলাই) দুপুরে ভোলা সদরে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে তিনি প্রসব করেন। তিন সন্তানের সবাই ছেলে।

জান্নাত নেত্রকোনা জেলার, শোষন দূর্গাপুর উপজেলার, চন্ডিঘর ইউনিয়নের, নওগা গ্রামের নূর মাহামুদের স্ত্রী। নূর মাহামুদ পেশায় একজন কৃষক। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর হসপিটালের আশপাশে ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই হাসপাতালে ভিড় করেন।

তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো। নবজাতকদের মায়ের অবস্থাও স্বাভাবিক বলে জানিয়েছেন ডাক্তার খালিদ আহম্মদ শাকিব।

নবজাতক তিনটির বাবা নূর মাহামুদ বলেন, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় আমার স্ত্রীকে ভর্তী করাই। তারপর ডাক্তার খালিদ আহম্মদ শাকিব সাহেবের তত্বাবধানে শুক্রবার ( ১৬ জুলাই) ৩.৫৫ মি. দ্বিতীয় সন্তান- ৪.০০ মি. এবং তৃতীয় সন্তান – ৪.০৫ মি. নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়। তিন সন্তান জন্মদানের পর তাঁর স্ত্রী অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দূর্বল হয়ে পড়েন বলে তিনি জানান।

অনিক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর