বশেফমুবিপ্রবির পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

মুজিববর্ষের বছরজুড়ে কর্মসূচির অংশ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্যসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির হাতে নেওয়া হয়।

মোকাররম হোসাইন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর