কিশোর গ্যাং রিং গ্রুপের প্রধান ফাহিম সহযোগীসহ গ্রেফতার

চট্টগ্রামে কিশোর গ্যাং রিং গ্রুপের প্রধান মোঃ শাহ আলম ফাহিম ওরফে রিং ফাহিম (২০) ও সহযোগী জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৫ জুলাই) রাতে আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রিং ফাহিম ডবলমুরিং থানার তালিকাভুক্ত কিশোর অপরাধী। তার নিজের একটি গ্রুপ রয়েছে। গ্রুপটি রিং গ্রুপ নামে পরিচিত। সেই গ্রুপের প্রধান হওয়ার কারণে সবাই তাকে ‘রিং ফাহিম’ নামে ডাকে।

রিং গ্রুপ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাস সৃষ্টি করে থাকে। গ্রুপটি কিশোরদের টার্গেটের পর মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেয়। তাদের গ্রুপের কেউ একজনের সাথে কোথাও বাকবিতণ্ডা হলেই রিং গ্রুপের সবাই মিলে হামলা করে। তারা বিভিন্ন স্থানে গিয়ে হামলা করলেও ভয়ে কেউ অভিযোগ করে না। গতকাল গভীর রাতে নগরীর আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর