সিনোফার্মের আরো ২০ লাখ টিকা আসছে আগামীকাল

পৃথক দুটি উড়োজাহাজে দেশে আসবে চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা। তথ্যসূত্রে জানা যায়, শনিবার (১৭ জুলাই) রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

শুক্রবার(১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। ৩ মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। এর আগে চলতি মাসেই কয়েক দফায় চীন থেকে সিনোফার্মের টিকা এসেছে।

এদিকে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, বাংলাদেশকে আরও ১০ লাখ করোনা টিকা উপহার হিসেবে প্রদান করবে চীন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর