টয়লেটের পাইপ কেটে নবজাতক উদ্ধার

নীলফামারী জেনারেল হাসপাতালের টয়লেটের পাইপ কেটে ছয় মাসের এক অপরিনত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার ( ১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডের নিচতলা থেকে এই নবজাতকের মরদেহ বের করা হয়।

এর আগে নবজাতকটি দুপুর দুইটার দিকে মৃত অবস্থায় হাসপাতালের টয়লেটে প্রসব করেন মা মিনি বেগম।

জানা যায় মিনি বেগম ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নের ঠুটারডাঙ্গা এলাকার মিনারুল ইসলামের স্ত্রী। মিনারুল জানান গেল বুধবার ৬ মাস ৭ দিনের অন্তসত্বা স্ত্রী মিনি কে এই হাসপাতালে ভর্তি করান।

প্রসুতির সঙ্গে থাকা মিনির চাচি আনজুমান আরা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর আলট্রাসনোগ্রাম করে আমরা মৃত বাচ্চার কথা জানতে পারি। শুক্রবার ( ১৬ জুলাই) দুপুরে টয়লেটে গেলে সেখানেই বাচ্চা প্রসব করে মিনি। এসময় টয়লেটের ভেতরে পড়ে যায় বাচ্চাটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের পাইপ কেটে বাচ্চাটিকে বের করি।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অমল রায় বলেন, মৃত অপরিনত বাচ্চাটিকে জন্মদেয় ওই প্রসুতি মা। টয়লেটে গেলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। টয়লেটের পাইপের ভেতর পড়ে গেলে বিষয়টি তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে উদ্ধার করে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর