লিটন-সাকিবের নৈপুণ্যে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ

একমাত্র টেস্ট ম্যাচের পর ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে লিটন দাস ও বোলিংয়ে আলো ছড়ালেন সাকিব। এ ২ তারকার নৈপুণ্যে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ। এর মধ্যে লিটন করেছেন ১০২ রান।

আর ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় সাকিবের ঘূর্ণিজাদুতে ২৮.৫ ওভারে ১২১ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৯.৫ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন সাকিব।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। টাইগারদের বধ করতে পেসবান্ধব উইকেট বানিয়েছিল স্বাগতিকরা। আর সেই উইকেটেই ঘূর্ণিজাদু দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর