ভালুকায় শিল্পপতির পা বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার ৪

ভালুকায় আর্টি কম্পোজিট ডায়িং ফ্যাক্টরির মালিক আব্দুর রাজ্জাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী জসিম উদ্দিন পাঠান সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ র’ একটি দল ।

বৃহস্পতিবার ( ১৫ জুলাই) অভিযান চালিয়ে গফরগাঁও ও ভালুকা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব ১৪ শুক্রবার ( ১৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। র‌্যাব ১৪ র’ অধিনায়ক লেঃকর্নেল আবু নাঈম তালাত বলেন জমি সংক্রান্ত জেরে ঘটনাটি ঘটেছে। প্রধান আসামি সহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছি।

উল্লেখ, গত ১৪ জুলাই বুধবার সকালে ভালুকায় আর্টি কম্পোজিট ডায়িং ফ্যাক্টরির মালিক আঃরাজ্জাকের সাথে বাগবিতণ্ডা জেরে স্থানীয় জসিম উদ্দিন পাঠান‘রা কুপিয়ে মিল মালিকের পা বিচ্ছিন্ন করে।

এ ঘটনায় ১৫ জুলাই আঃরাজ্জাকের ছেলে বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর