সিংগাইরে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দশেরহাটি এলাকার করিমের বাড়ী সংলগ্ন সিংগাইর-চারিগ্রাম সড়কের ব্রিজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে স্থানীয়রা ব্রীজের নিচ থেকে গন্ধ আসায় তারা ব্রীজের নিচে দেখেন গলিত মরদেহ পড়ে আছে। পরে তারা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের এসআই শাহজালাল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সিংগাইর সার্কেল এএসপি মোঃ রেজাউল হক, থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ও ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

মিলন মাহমুদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর