৭ বছরের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসমি ২৪ বছর পর গ্রেফতার

মাদক মামলায় সাড়ে ৭ বছরের কারাবাস থেকে বাঁচতে প্রায় দুই যুগ পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি ফেনীর পরশুরাম উপজেলার বেলাল হোসেনের। ২৪ বছর পলাতক থাকার পর অবশেষে গত বৃহস্পতিবার রাতে পুলিশের জালে ধরা পড়েন তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট জানায়, ১৯৯৬ সালে মাদকসহ পরশুরাম থানা পুলিশের হাতে গ্রেফতার হন মাদক ও চোরাচালানের হোতা বেলাল হোসেন। কিছুদিন পরই ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি। এক পর্যায়ে ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় তাকে দোষী সাভ্যস্ত করে ৭ বছর ৬ মাসের স্বশ্রম কারাদন্ডাদেশ দেয় আদালত।

অবশেষে ২৪ বছর পর সাজাপ্রাপ্ত এই আসামীর হদিস মিলে ফেনী শহরের রেলওয়ে স্টেশন এলাকায়। তবে দীর্ঘ সময়ের ব্যবধানে বাহ্যিক পরিবর্তনের ফলে তাকে শনাক্ত করতে তিন দিন সময় লাগে পুলিশের। গত বৃহস্পতিবার রাতে সুকৌশলে অভিযান পরিচালনা করে স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরশুরাম থানা পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান জানান, ২৪ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত বেলালকে ধরতে এসআই আশ্রাফের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে সোর্স নিয়োগ করে। এক পর্যায়ে ফেনী শহরে তার বসতি থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। কিন্তুু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় তাকে সনাক্ত করতে পুলিশ সদস্যদের ৩দিন সময় লাগে।

গ্রেফতারকৃত বেলাল ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম রাঙ্গামাটিয়া এলাকার শেখ আহাম্মদের ছেলে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর