জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কমান্ডার বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৬/৭/২০২১) দুপুর ১২ টায় টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেতূয়া নিজ গ্রামে মৃত্যু বরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৯১ বছর। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়ার শ্রদ্ধেয় পিতা। তার মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, লোকমান হোসেন কমান্ডার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যাকারীদের সর্বপ্রথম প্রতিবাদকারী ও মিছিলের শ্লোগানধারী। বিভিন্ন সংগঠন তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন ।
উত্তম আর্য্য/বার্তা বাজার/এসবি