বাল্কহেডের ধাক্কায় ২৯টি গরুবোঝাই ট্রলারডুবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের ডহরী খালে বাল্কহেডের ধাক্কায় ২৯টি গরুবোঝাই সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে লৌহজংয়ের ডহরী খালে এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা ৪টি গরু নিখোঁজ আছে। একটি গরু মারা গেছে। এ ঘটনায় নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ গরুগুলো উদ্ধার হয়নি।

মাওয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জ থেকে ২৯টি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলো একটি ট্রলার। পথিমধ্যে লৌহজংয়ের ডহরী খালে একটি বাল্কহেডের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ২৪টি গরুকে জীবিত উদ্ধার করা গেলেও ৪টি গরু নিখোঁজ আছে। একটি গরু মারা গেছে। উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সাথে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড সদস্যরা।

তিনি আরো জানান, বাল্কহেডটি আনলোড ছিলো। কিভাবে ধাক্কা লেগে ডুবে গেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর