জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে মহা বিপদে পড়েছিল বাংলাদেশ। দ্রুত ফিরে গিয়েছিলেন সেরা ৪ ব্যাটসম্যান। একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান লিটন দাস। করেন সেঞ্চুরি। আর ‘বিপদের সঙ্গী’ হিসেবে খ্যাত মাহমুদউল্লাহও দারুণ ভূমিকা রাখেন।
শেষদিকে মারকাটারি ব্যাটিংয়ে দলের স্কোর মজবুত করেন আফিফ হোসেন। শেষে দ্রুত কিছু উইকেট পড়ায় নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৬ রান।
শুক্রবার(১৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।
স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল। ৭ বল খেলে তিনি মুজরাবানির বলে ‘ডাক’ মারেন। অপর ওপেনার লিটন দাস একপ্রান্ত আগলে রাখার কাজটি করে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গী হিসেবে কাউকে পাননি। অল-রাউন্ডার সাকিব আল হাসান ২৫ বলে ১৯ রান করে মুজরাবানির শিকার হন। বিতর্ক উস্কে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুনও ১৯ রান করে চাতারার শিকার হন।
অবশেষে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৬ রান। জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ২৭৭ রান।
বার্তাবাজার/পি