টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় নিহত ১, আহত ৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলের দিকে সদর উপজেলার রসুলপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে প্রাইভেটকারটি দাঁড়ানো একটি কভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি ঢাকা মিরপুরের নবাবেরবাগ এলাকার আব্দুল আলমের ছেলে রফিকুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাসান সিকদার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর