রায়পুরায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নরসিংদীর রায়পুরায় প্রয়াত ইউনুছ আলী ফাউন্ডেশনের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও প্রয়াত ইউনুছ আলী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইকবাল হোসেন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পৌরসভার পশ্চিমপাড়া প্রয়াত ইউনুছ আলী বিদ্যানিকেতন মাঠে প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও ১নং ওর্য়াড পৌর আওয়ামীলীগ সভাপতি মো: ধনু মিয়ার পরিচালনায় এলাকার করোনায় ক্ষতিগ্রস্থ ও অসহায় কয়েক শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরমেয়র মো: জামাল মোল্লা, ভৈরব পৌরসভা মেয়র পদপ্রার্থী ও ভৈরব চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি আলহাজ আল-মামুন, ভৈরব উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু, রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মাসুদুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আাহম্মেদ মোল্লা, প্রয়াত ইউনুছ আলী ফাউন্ডেশনের পরিচালক মো: শাহাদ আলী ভুট্টো, প্রয়াত ইউনুছ আলী বিদ্যানিকেতন প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, শিক্ষিকা সোনিয়া আক্তার সহ আরো অনেকে।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর