চট্টগ্রামে আবাসিক হোস্টেলে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রামে নারী হোস্টেল থেকে সোনিয়া দাশ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে নারী হোস্টেলে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে প্রবর্তক সংঘ নামক আবাসিক হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া দাশ (১৮) সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের লালু দাশের মেয়ে। তিনি নগরের একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এক সাক্ষাৎকারে বলেন, ভোরে একটি নারী হোস্টেল থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর