ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসফেরত কাদেরের রহস্যজনক হত্যাকান্ডের সঠিক তদন্ত দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাস ফেরত কাদেরের রহস্যজনক হত্যাকান্ডের সঠিক তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, কাদের খুনের ঘটনাটি রহস্যজনক। ৩০ জুন রাতে মলাই মিয়া কাদের কে ফোন করে নিজ বাড়িতে ডেকে নেয়ার আধঘন্টা পরই খবর আসে কাদের মিয়ার লাশ পাওয়া গেছে। পরে দানা মিয়াসহ প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে মলাই মিয়াই কাদেরের স্ত্রীকে দিয়ে রমজান আলী, দানা মিয়া সহ ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে।

বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা এই মিথ্যা মামলা করেছে। তারা এ খুনের ঘটনায় সঠিক তদন্ত সহ প্রকৃত খুনীদের আইনের আওতায় আনার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এমডি রাসেল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর