টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৮ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মোট ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ১৫ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১১ হাজার ৩৭৩ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৮১ জন ও উপসর্গ নিয়ে ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ডের সেবা বন্ধ রয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, দ্রুত সময়ের মধ্যে পুনরায় আইসিইউ ওয়ার্ড চালুর করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।
হাসান শিকদার/বার্তা বাজার/এসবি