খালেদা জিয়া সোমবারের আগেই টিকা পেতে পারেন

প্রাণঘাতী করোনার ভ্যাকসিন নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপাসরন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এজন্য তিনি নিবন্ধনও করেছেন। রোববার অথবা সোমবারে পেতে পারেন টিকা। তবে তিনি বাসায় থেকে টকা নিবেন নাকি কেন্দ্রে যাবেন সে বিষয়ে সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু তিনি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন কিনা, নাকি তাকে বাসাতেই টিকা নিতে হবে সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের ইচ্ছা বা অনুমতি অনুযায়ী।

শুক্রবার দুপুরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডামের টিকা নেওয়ার এসএমএস পাওয়া গেছে। আশা করি, দুই থেকে তিন দিনের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন।

তার শারীরিক পরিস্থিতির সার্বিক অবস্থা জানিয়ে ডা. জাহিদ বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন, গত ১৯ জুন রাতে হাসপাতাল থেকে যে শারীরিক অবস্থায় তাকে বাসায় আনা হয়েছে বর্তমানেও তিনি সে রকমই আছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর