কক্সবাজারে বন্দুকযুদ্ধে ডজন মামলার আসামী নিহত

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লুৎফর নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বিজিবির দাবি, সে একজন দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টা নাগাদ উখিয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ।

তিনি জানান, বিকেলে উখিয়া সীমান্ত দিয়ে মাদক পাচারকালে বিজিবি’র উপস্থিতি টেরপেয়ে অতর্কিত ভাবে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশীকরে ৫০ হাজার ইয়াবা বড়ি, অস্ত্র ও গুলিসহ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তি লুৎফুর রহমান লুতিয়া বলে সনাক্ত করে স্থানীয়রা। সে দূর্ধর্ষ ডাকাত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বিশেষ প্রতিনিধি/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর