জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট হাতে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচের শুরুতেই ৭ বল খেলে রানের খাতা না খোলেই আউট হয়েছে অধিনায়ক তামিম ইকবাল। এরপর ব্যক্তিগত ১৯ ও দলের ৩২ রানে আউট হয়ে যান সাকিব আল হাসানও।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সম্য দুপুরে শুরু হওয়া ম্যাচটিতে জিম্বাবুয়ের পেসার মুজারাবানির একটি বল খেলতে গিয়ে সহজ ক্যাচ তুলে চাকাবার হাতে ধরা পড়েন তামিম। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আউট হওয়ার সময় বাংলাদেশের দলীয় রান ছিল শূন্য।
পরে হাল ধিরার চেষ্টা করেন আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। ব্যক্তিগত ১৯ রানে সাকিব আউট হওয়ার সময় ৪ রানে অপরাজিত আছেন লিটন দাস। তাদের জুটি ছিল ৩২ রানের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন টেইলর, ডিয়ন মায়ার্স, টিমিসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংওয়ে, তেন্দাই চাতারা, ব্লেসি মুজারাবানি, রিচার্ড এনগাভারা।
বার্তা বাজার/এসজে