টসে হেরে ব্যাটিংয়ে নামছে টাইগাররা, দেখে নিন একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার (১৬ জুন) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দেড়টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে স্বাগতিকদের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। ম্যাচটি খেলে টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এছাড়া ওয়ানডে ম্যাচের আগে পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। চোটের কারণে খেলতে পারছেন না মোস্তাফিজও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর