ফেনীর সুলতানপুরে গরুবাহী ট্রাক ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ফেনী পৌরসভার ৬নং ওয়য়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে নিহত ব্যবসায়ীর মরদেহ পাশের একটি পুকুরে ভেসে থাকতে দেখা যায়। নিওহত ব্যবসায়ীর বাড়ি কিশোরগঞ্জের করিমগজ উপজেলায়।
জানা গেছে, ওই ব্যবসায়ী সুলতানপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে গরু রেখে ফেনী বাজারে বিক্রির উদ্দেশ্য প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি ট্রাকে ১৫টি গরু নিয়ে যাচ্ছিল। পরে সুলতানপুরে প্রবেশ করলে ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গুলি করে হত্যা করে কাউন্সিলর কালাম।
শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুরে ভাসমান অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ কাউন্সিলর কালামের রক্তমাখা পাঞ্জাবী উদ্ধার করেছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সুলতানপুর এলাকায় ট্রাকভর্তি ১৫ টি গরু ছিনতাই করতে না পেরে কিশোরগঞ্জের গরু ব্যাবসায়ীকে গুলি করে হত্যা হয়।
এছাড়া ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি দেখে ফেললে তাকেও পিস্তল দিয়ে আঘাত করে কাউন্সিলর কালাম। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কালামের রক্ত মাখা একটি পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ২০১৮ সালে জেলা যুবদলের সাবেক নেতা আবুল কালাম এক প্রভাবশালী নেতার হাত ধরে জেলা আওয়ামী লীগে যোগদান করেন। খুব কম সময়ের মধ্যেই ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্ধীতায় কাউন্সিলর পদ বাগিয়ে নেন। তবে হত্যাকান্ডে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানান পৌর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক- নজরুল ইসলাম স্বপন।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করা হয়েছে। আবুল কালাম পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা অব্যহত আছে।
বার্তা বাজার/এসজে