করোনায় মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব

করোনায় আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত সুপার মো: আহসান হাবীব মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত ১০১ পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

আহসান হাবীবের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে। তাঁর মরদেহ বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার বেলা তিনটায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মরদেহ ইতোমধ্যে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন অফিসারদের উপস্থিতিতে আজ শুক্রবার ৩টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।

আহসান হাবীব রাঙামাটিতে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। মৃত্যুকালে আহসান হাবীব মা, বাবা, স্ত্রী, পাঁচ ভাই, দুই বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি এক শোকবার্তায় বলেন, আহসান হাবীব প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারাল।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর