ধামাকা শপিংয়ের হিসাব জব্দে সিআইডির চিঠি

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৬ জুলাই) সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ধামাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি আমরা। বিভিন্ন ই-কমার্স কোম্পানি নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ই-ভ্যালীর মতই গ্রাহকের পণ্য ও রিফান্ড সময়মত পরিশোধ না করার অভিযোগ রয়েছে গত বছর যাত্রা শুরু করা ধামাকা শপিংয়ের।

গত ৩০ জুন ধামাকা শপিংসহ আলেশা মার্ট, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বাজাজ কালেকশনের মত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর