টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রকিবুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলা টেংগর গ্রামের শ্মশান ঘাটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার দশাকিয়া গ্রামের মুছা পরামানিকের ছেলে রকিবুল ইসলাম। এসময় লৌহজং নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার এবং অন্যান্য মালামালসহ তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সে বহু দিন ধরে বাংলা ড্রেজার মেশিন ব্যবহার করে লৌহজং নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বালু বিক্রয় করে আসছে।

অবৈধ ভাবে লৌহজং নদীর তলদেশ থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর আশে পাশে ভাঙ্গনের সৃষ্টি হয়ে আশে পাশের বসত ভিটা নদীর কবলে ভেঙ্গে বিলুপ্ত হয়ে যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করে ও নদীর পরিবেশ নষ্ট করে আসছে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারাসহ পেনাল কোড এর ৪৩১ ধারায় রুজু করা হয়েছে।

হাসান শিকদার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর