প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের এই দিনে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ জুলাই ভোরে দুর্নীতিবিরোধী অভিযান চলাকালে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর নেতৃত্বে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়, এদিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ পাঠানো হয়।
সেখান থেকে শেখ হাসিনাকে সরাসরি জাতীয় সংসদ ভবনের পাশে অস্থায়ীভাবে স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের গেটে দাঁড়িয়ে অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। দলীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে প্রায় ১১ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্তি পান শেখ হাসিনা। প্রথমে ৮ সপ্তাহের জামিন হলেও তা কয়েক দফায় বাড়ানো হয়।
আওয়ামী লীগ এবং তার অঙ্গসহযোগী সংগঠন দিনটি শেখ হাসিনার কারাবন্দি দিবস হিসেবে পালন করে থাকে। এ দিবস উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা আয়োজন করেছে। এ আলোচনা সভায় ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বার্তা বাজার/এসবি