করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ফকির আলমগীর

দেশের খ্যাতনামা গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাতে তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে। ভর্তির পরপরই তাকে স্থানান্তর করা হয় আইসিসিউতে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর জানান, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বামীর আশু রোগমুক্তির জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থণা করেছেন সুরাইয়া আলমগীর।

১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ফকির আলমগীর ষাটের দশকেই গণসংগীতের সাথে যুক্ত হয়ে পড়েন। তখন ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে তিনি কাজ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ফকির আলমগীর গানের পাশাপাশি লেখা লেখিতেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর