৩ তলা থেকে পড়ে যাওয়া শিশুকে অলোকিভাবে বাঁচালো যুবক!

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আবাসিক ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হঠাৎ উপরের দিকে তাকাতেই সে দেখল ওই আবাসনের তিনতলার একটি জানলা দিয়ে ঝুঁকে পড়েছে একটি বাচ্চা মেয়ে। শিশুটির বয়স আনুমানিক দুই বছর।

বাচ্চাটি পড়ে যাবে বলে যখন তিনি চেঁচিয়ে ওই আবাসনের অন্যদের সাবধান করতে গেলেন, ঠিক তখনই তিনতলা থেকে পড়ে গেল বাচ্চাটি। মুহূর্তের মধ্যেই পড়ে যাওয়া শিশুটিকে ধরে ফেলেন তিনি। তাই তিনতলা থেকে পড়ে গিয়েও কোনও আঘাত লাগেনি বাচ্চাটির।

শিশুটি মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলার এই ঘটনা ধরা পড়েছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরায়। ওই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর