পরীমনির ৩ টাকা দেনমোহরের বিয়ে: স্বামী ও সংসার কোথায়?

গত মার্চে মাত্র ৩টাকা দেনমোহরে বিয়ে করার কথা জানিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। নির্মাতা কামরুজ্জামানের রনির সাথে বিয়ের ৫ মাস কেটে গেলেও তার সংসার সম্পর্কে কিছুই জানা যায়নি। এমনকি বিয়ের ঘোষণার পর ফেসবুকে নিজের বহু ছবি প্রকাশ করলেও প্রকাশ করেননি স্বামীর সাথে কোনো ছবি। শুধু তাই নয় , স্বামী ও সংসার সম্পর্কে কিছু জানিতে চাইলে তাও এড়িয়ে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে পরীমনি কিংবা বিয়ের সম্পর্কে কিছু বলতে রাজি হননি কামরুজ্জামান রনিও। বিয়ের ভেঙ্গে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা লে তিনি নিরুত্তর থেকেছেন। তবে পরীমনির ঘনিষ্ঠ অনেকে জানিয়েছেন, হুজুগে বিয়ে করেছিলেন পরীমনি।

বরের কথা জানতে চাইলে পরীমনি এড়িয়ে যান। তার অনেক বন্ধুদের মতে, পরীমনির ইচ্ছে হয়েছিল একটা বিয়ে করার তাই করেছে আর কি। বরের সাথে কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে এ বিষয়ে কিছু জানতে চাইলেও পরিস্কার বলে দেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

এদিকে পরীমনির ঘোষিত স্বামী কামরুজ্জামান রনি জানান, বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সাথে পরীমনির প্রেমের খবর প্রকাশ হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। পরের বছর ভালোবাসা দিবসে তারা বিয়ে করবেন বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু গণমাধ্যমকে সে বছরই তিনি ইঙ্গিত করে জানান, তাদের বিয়েটা ভেঙ্গে যাচ্ছে বলে। এর আগেও একাধিক প্রেমের সম্পর্ক গড়ে তুলে আলোচনার জন্ম দেন পরীমনি।

গত ৯ মার্চ রাতে অভিনেতা ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে এনে কামরুজ্জামান রনি ও পরীমনির বিয়ে সম্পন্ন হয়। তখন পরীমনি বলেছিলেন, অনেক হিসাব–নিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে—এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ। এটার ওপর নির্ভর করে মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর