৪ দিনের সফরে রাজশাহী আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ শুক্রবার (১৬ জুলাই) রাজশাহী আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাে. শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে হয়েছে।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আজ সড়ক পথে রাজশাহী আসবেন। তিনি রাজশাহীর বালিয়াপুকুর নিজ বাড়িতে রাতে থাকবেন। আগামীকাল শনিবার (১৭ জুলাই) সকাল সাতটায় পথে চাঁপাইনবাবগঞ্জ যাবেন।

সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সদর দপ্তরে ৯৬ তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল তিনটায় সড়কপথে আবার রাজশাহী ফিরে আসবেন।

পরদিন রােববার (১৮ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী পথে তাঁর নির্বাচনী এলাকা চারঘাট-বাঘা উপজেলা রক্ষা বাঁধ পরিদর্শন করবেন। সােমবার (১৯ জুলাই) বেলা আড়াইটায় বালিয়াপুকুরে নিজ বাড়ি থেকে প্রতিমন্ত্রী সড়কে পথে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

মোঃ নবী আলম/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর