নীলফামারীর ডিমলায় সোনালী ব্যাংকে টাকা তুলতে এসে প্রতারণার শিকার মুক্তিযোদ্ধার স্ত্রী । বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড় খড়িবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইসমাইল মন্ডলের স্ত্রী সোহাগী বেগম (৭০) বেতন ও বোনাসের ৩০হাজার টাকা উত্তোলন করার জন্য সোনালী ব্যাংকের ডিমলা শাখায় যায়।
এ সময় ভদ্র লোক সেজে পাশেই দাড়িয়ে ছিল এক প্রতারক যুবক। ব্যাংকে প্রচন্ড ভীড় থাকায় ওই অপরিচিত প্রতারক সোহাগী বেগম কে টাকা উত্তোলন করে দেওয়ার কথা বলে টোকেনসহ চেকটি হাতিয়ে নেয়। মুক্তিযোদ্ধার স্ত্রী বয়স্ক হওযয়ায় সহজ-সরল মনে ৩০হাজার টাকার চেক ওই প্রতারকের হাতে দিলে প্রতারক টাকাগুলো উত্তোলন করে সোহাগী বেগম কে না দিয়ে কৌশলে পালিয়ে যায়।
ডিমলায় সোনালী ব্যাংকে পরে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বেশ কিছু সময় ব্যাংকে অপেক্ষা করে ওই প্রতারক যুবকের দেখা না পেয়ে কান্নাকাটি শুরু করে দেন। তাৎক্ষণিক প্রতারককে খুজাখুজি করলে তাকে পাওয়া যায়নি।
ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় ওই প্রতারককে চিহ্নিত করা সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ব্যাংকে সিসি ক্যামেরা থাকলে অপরাধীকে সহজেই চিহ্নিত করা সম্ভব হতো।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার মাসুদ রানা বলেন, সামনে ঈদ-উল আযহাকে কেন্দ্র করে অনেকেই ভদ্রতার মুখোশ পড়ে প্রতারণা করার জন্য ব্যাংকের আশে-পাশে থাকে। তাদেরকে চিহ্নিত করা খুবেই কষ্টকর। ব্যাংকে সিসি ক্যামেরা না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে, তিনি এই প্রতিবেদককে বলেন সিসি ক্যামেরার জন্য ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হয়েছে। এখনও সিসি ক্যামেরা বরাদ্দ পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমি সকাল থেকে মিটিং এ ছিলাম, এ বিষয় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে প্রযয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব।
সোহাগ খান/ বার্তা বাজার/টি