ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নরসিংদীর কাজী আশরাফুল আজীম
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই ) ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, এম খুরশীদ হোসেন, বিপিএম(বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ মহোদয় এবং হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম।
পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।
মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশকে মনোনীত করা হয়।
পুরস্কার বিতরণের সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি , ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি