পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের টান পুটিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নারী-পুরুষসহ তিনজন। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের টান পুটিয়া এলাকার মৃত আঃ গণির স্ত্রী মোছাঃ রেখা আক্তারের বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে দা, লোহার রড ও লাঠি – সোটা নিয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরের তান্ডব চালায় রেখা আক্তারের বড় ভাই একই এলাকার মৃত আঃ ওয়াহাবের ছেলে হাবিব, হাবিবের স্ত্রী সপ্না, হাবিবের দুই ছেলে পাপ্পু, মোঃ তপু।

এ সময় রেখা আক্তারের বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং এলোপাতারি পিটিয়ে নীলা-ফুলা জখম করে। এ সময় রেখা আক্তারের বোনের ছেলে অভিযোগের ১ ও ২ সাক্ষী মোঃ ফেরদৌস ও মাজেদুর রহমান তাকে বাঁচাতে এগিয়ে আসলে দূর্বত্তরা তাদেরকেও পিটিয়ে নীলা-ফুলা জখম করে। অনাধিকার তাদের বাড়িতে প্রবেশ করে ঘরের বেড়া-টাটি সাংসারিক আসবাব পত্র ও বাক্স ভেঙ্গে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি সাধন করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা চলে যায় ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে রেখা আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়ে পাকুন্দিয়া থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন সব ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট।

পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান বার্তা বাজারকে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর