নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের বেডে কুকুর শুয়ে থাকার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার (১০ জুলাই) ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।
নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, করোনা ডেডিকেটেড হাসপাতালের ভেতরে প্রবেশ করে একটি কুকুর কিভাবে বেডে শুয়ে থাকে? পাশাপাশি হাসপাতালের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে তার মেতে উঠেছেন বিদ্রুপে।
তবে হাসপাতালের পরিচালক আবুল বাশার অবাক হয়ে জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালে এমন হওয়ার কথা না। এটা আমি এখনই শুনেছি। এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে। তারপরও আমি এ বিষয়ে খোঁজ নেবো।
এদিকে পরিচালক আবুল বাশারকে ছবিটি পাঠানোর কথা বলা হলে সেটা দেখতে ইচ্ছুক হননি। বলেন, দরকার নেই।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে একই হাসপাতালের করোনা ইউনিটে কুকুরের অবস্থান নিয়ে খবর প্রকাশ হয় গণমাধ্যমে। পরে অবশ্য এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন তৎকালীন হাসপাতাল সুপার গৌতম রায়।
বার্তা বাজার/এসজে