বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মঠবাড়িয়ার নূরুল ইসলাম বাদল
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল। জুলাই মাসের মাসিক অপরাধ সভায় এ সম্মানে ভূষিত করা হয়।
এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বিপিএম পিপিএম এর কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহন করেন।
ওয়ারেন্ট তামিল, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় রেঞ্জের ৪৬টি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়।
মাসিক অপরাধ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসানুল্লাহ, রেঞ্জের সকল পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বার্তা বাজার/টি