মেহেরপুরে নবাগত পুলিশ সুপারের যোগদান
মেহেরপুরে নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ রাফিউল আলমের যোগদান সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) খুলনা বিভাগীয় কার্যালয় যোগদান শেষে মেহেরপুরে এসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার কার্যালয় চত্বরে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করেন।পুলিশ সুপার রাফিউল আলম সালাম গ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন সময় সেখানে উপস্থিত ছিলেন।
মোঃ রাফিউল আলম বিদায়ী পুলিশ সুপার এস এম মুরাদ আলীর স্থলাভিষিক্ত হলেন। এস এম মুরাদ আলী হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।
মাসুদ রানা/বার্তা বাজার/টি