ধর্ষণে শিকার কিশোরীরর সন্তান প্রসব: ধর্ষক গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষণে শিকার কিশোরীরর সন্তান প্রসব করেছে। এ ঘটনায় উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের চান্দের বাজারে পার্শ্ববর্তী কাকচর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ধর্ষক আব্দুল মোতালেবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ধর্ষক আব্দুল মোতালেব (৬০) বেকারির ব্যবসা করতো। ওই কারখানার শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার মজমপুর গ্রামের এয়াদ আলীর কিশোরী কন্যা (১৪) তার পিতার কর্মস্থলে আসা যাওয়া করত। এ সুবাদে বেকারী মালিক আব্দুল মোতালেবের কু-দৃষ্টি পরে ওই কিশোরীর উপর।

এক পর্যায়ে ওই বেকারী মালিক আব্দুল মোতালেব বিভিন্ন প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

অন্তঃসত্ত্বা ওই কিশোরী গত বুধবার (৭ জুলাই) ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করেছে।

এ ব্যাপারে ওই কিশোরীর পিতা এয়াদ আলী বাদী হয়ে আব্দুল মোতালেবসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। আদালতের নির্দেশে তারাকান্দা থানা পুলিশ বুধবার (১৪ জুলাই) মামলা রুজু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ( ১৩ জুলাই) দিবাগত রাতে গৌরীপুর উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ধর্ষক আব্দুল মোতালেব গ্রেপ্তার করা হয়েছে ।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, আটককৃত আসামিকে বুধবার ( ১৪ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর