রাজশাহীতে টিসিবি’র পণ্য কালো বাজারিদের কঠোর হুশিয়ারি

রাজশাহী নগরীতে টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কিনতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে নিম্ন আয়ের গ্রাহকরা। বর্তমান করোনা পরিস্থিতিতে কর্ম হারিয়ে অনেকে কিছুটা কম দামে পণ্য কিনতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে শেষে খালি হাতে ঘুরেও যাচ্ছেন।

দাঁড়িয়ে থাকা মানুষটি পণ্য পাওয়ার আগেই শেষ হচ্ছে ট্রাকের পণ্য। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে টিসিবির পণ্য কালোবাজারি করে খোলাবাজারে বিক্রির চেষ্টায় ডিলারদের জোগসাজসে মজুদ করছেন। এমন ঘটনার সঙ্গেযুক্ত দুষ্টু চক্রের প্রতি কঠোর হুশিয়ার উচ্চারণ করেছে-রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

গত বুধবার (১৪ জুলাই) সন্ধ্যার পর নগরীর সাহেব বাজার মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে টিসিবি’র পণ্যসহ ডিলার ও দুই দোকান মালিককে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১ টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করে হুশিয়ারি উচ্চারণ করেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক নিম্নআয়ের মানুষ কর্ম হারিয়েছে। আবার অনেকে দীর্ঘ সময় ধরে কর্মহীন। এমন অবস্থায় অনেকে তিন বেলা খেতে পারছে না। যাদেরকে সরকারিভাবে সহায়তা করা হচ্ছে। কিন্তু এ সহায়তার বাইরে কিছুটা কম দামে নিম্ন আয়ের মানুষ জরুরি কিছু পণ্য কম দামে কিনে দিনযাপন করছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই পণ্য শেষ গেলে ঘুরে যাচ্ছেন। আর এমন সময় কিছু কালোবাজারি চক্র টিসিবির পণ্য সরিয়ে তা খোলা বাজারে বিক্রি করছে।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহীতে প্রায় ৩০ জন ডিলার আছে। এদের মধ্যে কিছু অসাধু ডিলার ও ব্যবসায়ী এর সঙ্গেযুক্ত। এর আগেও এমন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মহামারী পরিস্থিতিতে যারা এসব কর্মকান্ডে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ চক্রের সঙ্গে টিসিবির কোন কর্মকর্তা-কর্মচারী যুক্ত আছে কি না? তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

গ্রেফতারকৃত আসামীরা হলো- সাগর ট্রেডার্সের মালিক হেতেমখাঁ সাহাজীপাড়ার মৃত সৈজুদ্দিন শেখ মিস্ত্রির ছেলে সাগর শেখ ও সুমন ট্রেডার্সের মালিক পাঁচানিমাঠ শেখেরচক বিহারীবাগান এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে জালাল হোসেন সুমন এবং টিসিবি পণ্যর ডিলার রাজপাড়া চন্ডিপুরের তৈমুর রহমানের ছেলে রেজাউল করিম।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর