হাসপাতালে ফলের ঝুড়ি পেল করোনা রোগীরা

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত ৪৫ জন রোগীদের প্রোটিনসমৃদ্ধ খাদ্য সামগ্রী ও মৌসুমী ফল প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল হক এই প্রোটিন জাতীয় ফলের ঝুড়ি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন৷

এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলামসহ জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম এ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর