প্রতিবছর মদপানে ৯৩ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অতিরিক্ত মদপান করে মারা গেছেন ৯৩ হাজার মানুষ। গণমাধ্যম এএফপির সংবাদে বলা হয়, এর আগে মাদকের কারণে মার্কিন মুল্লুকে এক বছরে এত মানুষ মারা যায়নি।
সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালেও ৭২ হাজার মানুষ মারা গিয়েছিল এই কারণে। কিন্তু এরপরের বছর এই সংখ্যা বেড়ে গেল ২১ হাজারেরও বেশি।

তাদের প্রতিবেদনে আরও বলা হয়, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৩ হাজার ৩৩১ জন মারা গেছে। ১৯৯৯ সাল থেকে দেশটিতে মাদকের ভয়াবহতা শুরুর পর ৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে মাদকের ব্যবহার বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা করোনাভাইরাসকেই দায়ী করছেন। তাদের দাবি, করোনার কারণে মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এজন্য মানুষদের মাঝে বেড়েছে মাদক গ্রহণের প্রবণতা।

সিডিসির প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরে শুধু ফেন্টানিলের (অপিওয়েড) মাত্রাধিক্যের কারণে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৭১০ জনের। এছাড়া মৃত্যু বড়ার পেছনে মেটাফিটামিন ও কোকেইন ব্যবহারেরও দায় আছে।

এছাড়া ফেন্টানিল নামে এক ধরণের ব্যাথার ওষুধ ব্যবহার করেও নেশা করছে দেশটির মানুষজন। তখন এর প্রভাবে দেশটিতে মারা যায় ৫০ হাজারেরও বেশি মানুষ। আর ১৯৯৯ সাল থেকে চিকিৎসকের পরামর্শে এবং এর বাইরে অবৈধভাবে মাত্রাধিক ফেন্টানিল গ্রহণ করে মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি। সূত্র: এএফপি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর