সাংবাদিক সুমনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরের পাগলাপীরে কিশোর গ্যাং‘র হামলার শিকার সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও সদর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নওশের আলম সুমন। তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতারের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিক মহল।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে পাগলাপীর জিরো পয়েন্টে সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও মানব কণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমি, সিনিয়র সহ সভাপতি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মামুন রশিদ, প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলালসহ রংপুরের সাংবাদিক সমাজ।

এ সময় বক্তারা সাংবাদিক সুমনের উপর হামলাকারী কিশোর গ্যাং এর সদস্য ও মাদকব্যবসায়ীদের গ্রফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, গত সোমবার ( ১২ জুলাই) পাগলাপীরের পাঠান পাড়ায় মাদকব্যবসায়ী কিশোর গ্যাং এর সদস্যরা এলাকাবাসীর উপর হামলা করলে সাংবাদিক সুমন খবর পেয়ে ঘটনা স্থলে ছবি তোলার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা সুমনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে যায়। পরে এলাকাবাসী সুমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে রংপুর কোতোয়ালি (সদর) থানায় সাংবাদিক সুমন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর