গাংনীতে মোটর শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় লকডাউনে থাকা অসহায়, দুঃস্থ কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে গাংনী প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাংনী উপজেলা শাখার মোটর শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন। গাংনী শাখার ৬৯৫ জন শ্রমিকের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ (পিআইও)নিরঞ্জন চক্রবর্তী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী,উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মাহফুজুর রহমান কল্লোল, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী রেজা আহম্মেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে গাংনী পৌরসভায় করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দুঃস্থ কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে (জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসাবে) গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করেন।

মাসুদ রানা/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর