ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরির মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গরু চুরি মামলার এজাহার ভুক্ত আসামি জাকির হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির পাহাড়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আাউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, সামনে কোরবানির ঈদ। মানুষ যেন গরু কিনে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সে লক্ষে পুলিশ কাজ করছে। তারই প্রেক্ষিতে আমিসহ এএসআই মাহাবুব সারুয়ার ও আহাম্মদ আলি পাহাড়পুর গ্রামে অভিযান চালিয়ে গরু চুরের আসামী জাকির হোসেনকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করি।

সে গরু চুরির মামলার এজাহার ভুক্ত আসামী। গরু চুরি’সহ তার বিরুদ্ধে গ্রামে একাধিক অভিযোগ রয়েছে। তাকে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর